
নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা): মাগুরার শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মহসিন মোল্লা আজ দুপুরে মাগুরা থেকে মোটরসাইকেল যোগে শ্রীপুরে আসার পথে আঠারোখাদা ইউনিয়ন পরিষদের কাছাকাছি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এ দুর্ঘটনায় তার দুটি দাঁত ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে বুঝা যাবে হাত পা ভেঙ্গে গেছে কিনা।তার সুস্থতার জন্য শ্রীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হযেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
