ঢাকাMonday , 1 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরের তারাউজিয়াল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
June 1, 2026 3:41 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশ দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেন।
খেলা শেষে সংগঠনটির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, শিল্পপতি কাজী হাফিজুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম, শিল্পপতি শামসুজ্জামান শিমুল প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ অন্যরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশের খেলোয়াড় এনামুল হক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।