
নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, সহকারী কমিশনার (ভূমি) মো: ফারদীন মুনীর অর্ণব, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব মো. হেমায়েত হোসেন, কৃষক দলের আহ্বায়ক রুমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মইনুল ইসলাম সুজনসহ অন্যরা।
পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর উপজেলার সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
