ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

admin
November 10, 2026 11:29 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরে  রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচি আওতায় সরিষা ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান লিটন প্রমুখ।

অনুষ্ঠানে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।