ঢাকাThursday , 10 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের গোপিকান্তপুরে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত 

admin
April 10, 2025 12:41 pm
Link Copied!

Spread the love

মোঃ রাসেল হুসাইন, নড়াইল

নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের গোপিকান্তপুরে গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুবল বিশ্বাসের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে
গৌতম বিশ্বাসের আয়োজনে নিজ বাসভবনে এ মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়। মতুয়া নিমাই গোসাঁইয়ের সভাপতিত্বে ও মতুয়া সুব্রত বিশ্বাসের পরিচালনায় এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার।শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিলন বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া রাম পাল, মতুয়া বসন্ত,মতুয়া মাহানন্দ, মতুয়া সুবির,মতুয়া গোবরধন গোসাই, মতুয়া সনজিত মন্ডল, মতুয়া দিলিপ বিশ্বাস, মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া নারদ বিশ্বাস, মতুয়া ইন্দ্রজিৎ হালদার, মতুয়া নিতাই মন্ডল সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।