ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
October 31, 2026 12:13 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)  

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ  উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক মিলন, জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহেব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক রঞ্জু আহম্মেদ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব জহুরুল হক লস্কর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।