ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

admin
November 4, 2026 12:15 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)  

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে আগামী ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজউদ্দিন, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, জাসাসের সভাপতি এসএম তুহিন হায়দার, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।