ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

admin
November 6, 2026 12:25 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় (বৃহত্তর যশোর জেলার শ্রেষ্ঠ স্কুল-১৯৮৭) প্রাঙ্গণে শুক্রবার সকালে প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানসমূহের উদ্বোধন করেন।
হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আয়োজনে এই স্মারক গ্রন্থ উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এবং পরিবেশ বিষয়ক চ্যানেল ‘চ্যানেল আই’।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ওলি রহমান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. রেজাউল হক, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, চ্যানেল আইয়ের মাগুরা প্রতিনিধি শামীম আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলঅ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের শিক্ষা ও সমাজে অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ দেন। মোড়ক উন্মোচন শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহে নিহত লে. কর্নেল কাজী রবি রহমানের স্ত্রী ও কাজী ফয়জুর রহমানের পুত্রবধু প্রফেসর ডাঃ ফৌজিয়া রহমান বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদানের জন্য ৩ লাখ টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচলানা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, এ্যালমনাই অ্য়াসোসিয়েশনের নেতৃবৃন্দ, সুধিমণ্ডলী, সাংবাদিক ও বর্তমান ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।