ঢাকাSaturday , 4 October 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে রোগাক্রান্ত গরু জবাই, অ্যানথ্রাক্সে আক্রান্ত অন্তত ১১ জন।

admin
October 4, 2025 2:29 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জে রোগাক্রান্ত একটি গরু জবাই করার পর অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন অন্তত ১১ জন। আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আরও কয়েকজন এখনও চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে মাহবুর রহমানের একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরে গরুর মাংস প্রায় ১২০ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। জবাই ও মাংস কাটায় সরাসরি যুক্ত ছিলেন ১০–১৫ জন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোসকা, ঘা, পচন, জ্বর ও ব্যথার মতো অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়।

এর মধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সাতজন গাইবান্ধা শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়ভাবে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।