ঢাকাThursday , 6 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় ওযু করতে গিয়ে আহত ইমাম, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

Link Copied!

Spread the love

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ওযু করতে গিয়ে পা পিছলে গুরুতর আহত হওয়া এক ইমামের হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল সড়কের কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত মাওলানা নুরুল ইসলাম মগনামা ইউনিয়নের সাতঘরপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি দরদরিয়াঘোনা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আছরের নামাজের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার মসজিদে ওযু করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হন মাওলানা নুরুল ইসলাম। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু দরদরিয়াঘোনা থেকে মহুরীপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এ অবস্থায় বাধ্য হয়ে আহত ইমামকে স্থানীয়রা কাঁধে বহন করে অনেক দূর নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।