ঢাকাMonday , 19 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
January 19, 2026 1:19 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু,স্টাফ রিপোর্টার :সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে পথচলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে এবং দৈনিক জনবাণী পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি এম. এ. হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ডালেজ বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক জনবাণী প্রশংসার দাবিদার। তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে পত্রিকাটি আগামীতেও গরিব ও খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে—এমনটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক জনবাণী ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবু, দৈনিক করতোয়া প্রতিনিধি এম. খোরশেদ আলম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, মাই টিভি প্রতিনিধি খুরশীদ আলম, প্রথম খবর প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ, বিনোদন ধারা প্রতিনিধি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। আলোচনা সভা শেষে দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।