ঢাকাTuesday , 12 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীপুরে সরকারি জমি উদ্ধার ‘বাংলার সকাল’-এর প্রতিবেদন ঘিরে প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি এলাকাবাসীর

admin
May 12, 2026 4:27 pm
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা):মাগুরার শ্রীপুর উপজেলায় সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের একদিনের মধ্যেই প্রশাসনের উদ্যোগে জমি উদ্ধার করা হয়েছে। দ্রুত এ পদক্ষেপকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং দীর্ঘদিন পর সরকারি সম্পত্তি রক্ষায় কার্যকর ভূমিকার নজির বলে মন্তব্য করছেন।

জানা গেছে, উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দখলে নিয়ে সেখানে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হলেও নানা কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি। পরে স্থানীয়দের অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানের ভিত্তিতে গতকাল দৈনিক বাংলার সকাল পত্রিকায় “শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশের পরপরই জেলা প্রশাসনের নজরে বিষয়টি আসে। পরদিন সকালে প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট স্থানে গিয়ে সরকারি মালিকানা নিশ্চিত করে সেখানে “মাগুরা জেলা প্রশাসক” উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় এবং জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার পর থেকে এ ধরনের সরকারি জমি দখলের বিরুদ্ধে এত দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘটনা বিরল। তারা মনে করছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের আন্তরিকতার কারণেই সরকারি সম্পত্তি রক্ষা সম্ভব হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি জমিটি দখলের চেষ্টা চলছিল। কেউ কিছু বলতে পারছিল না। সংবাদ প্রকাশের পর এত দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সত্যিই আশাবাদী হয়েছি। সচেতন মহল বলছে, সরকারি জমি রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে দখলবাজদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বও নতুন করে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।