ঢাকাMonday , 9 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘোপালে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
March 9, 2026 8:30 am
Link Copied!

Spread the love

মোঃ ফেরদৌস আলম জাহির (খান),চট্টগ্রাম প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশাল গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া জামে মসজিদে আয়োজিত এই ইফতার মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি এক পর্যায়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি এবং বর্তমানে ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপির জনপ্রিয় যুগ্ম আহ্বায়ক লুৎফল করিম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। এই ইফতার মাহফিল আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।” তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিএনপির প্রতিটি কর্মীকে ধৈর্যের সাথে জনগণের পাশে থাকতে হবে।

ইফতারের পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণেও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূলের বিপুল সংখ্যক সক্রিয় কর্মী উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাধারণ মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় ও ইফতারের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি প্রদর্শনে এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।প

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।