ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin
May 19, 2026 2:04 pm
Link Copied!

Spread the love

প্রতিনিধি জামালপুর,নাজমুল হাসান : জামালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রাম ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন এবং গাজীর পাড়া গ্রামের সুজা আলীর দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে গর্তটিতে পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে ওই পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।অন্যদিকে আজ সকাল সাড়ে সাতটার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামে নিজ বাড়িতে রান্না করছিলেন লামিয়া আক্তার। এ সময় তাঁর ছেলে মোহাম্মদ আলী বাড়ির আঙিনা থেকে ঘরের পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বিলের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।