ঢাকাTuesday , 28 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

admin
April 28, 2026 7:20 am
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম (শ্রীপুর) মাগুরা

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের অর্থায়নে এ কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রসে ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণে করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পরিচালক কৃষিবিদ মো: আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: তাজুল ইসলাম, অতিরিক্ত  উপ-পরিচালক আজম উদ্দিন ও প্রকাশ চন্দ্র সরকার, পার্টনার -এর সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার শামিমা জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাসিবুল আজম প্রমুখ। অনুষ্ঠান স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির।
অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নাহিদ সুলাতানার সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।