ঢাকাMonday , 4 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট বড়বাড়ীতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো’র আয়োজনে জনস্বাস্থ্য রক্ষায় বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।।

admin
May 4, 2026 5:07 pm
Link Copied!

Spread the love

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে  টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার ৪মে সকাল ১০ টায় বড়বাড়ির ব্র্যাক সিডের ডিলার অরুন পাটোয়ারী সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার সোহায়েল আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক সিডের কর্মকর্তা মো: রশীদুল ইসলাম, রিজিওনাল সেলস্ ম্যানেজার, রংপুর রিজিওন, আরো আলোচনা করেন মনিটরিং অফিসার কৃষিবিদ মো : নাজমুল হোসেন, টেরিটোরি সেলস্ অফিসার আবু নোমান সিদ্দিক, টেরিটরি সেলস অফিসার  বিজয় হোসেন।

এ সময় অত্র এলাকার ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ এবং তারা বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে সময়োপযোগী ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ৫০ জন কৃষকের মাঝে ফ্রী সবজি বীজ জৈব বালাইনাশক বিতরণ করা হয়। উপস্থিত সকল কৃষক আয়োজকদের এরকম শিক্ষা মূলুক কর্মশালা আয়োজকদের ধন্যবাদ জানান এবং আবারো এরকম কর্মশালা আয়োজনের অনুরোধ করেন।‎স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে সহায়তা করে এবং উৎপাদন বৃদ্ধিতে বায়োপেস্টি সাইডের ব্যবহার বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।