ঢাকাMonday , 7 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার

admin
September 7, 2026 10:34 am
Link Copied!

Spread the love

 

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)  

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুদ করে রাখা ৩২৮ বস্তা সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ।

পুলিশ জানায়, আমন মৌসুমে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও কালোবাজারির অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আমলসার এলাকার শহীদ জোয়ার্দারের দোকানঘর ও বসতবাড়ি এবং নবাব জোয়াদ্দারের দোকানঘর থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ২৫(১) ধারায় মামলা করা হয়েছে। শাহীন জোয়ার্দার (৫৫) ও নবাব জোয়ার্দার (৫৮) আসামি করা হয়।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহীন জোয়ার্দার ও নবাব জোয়ার্দার সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সরকারি সার নিয়ে অবৈধ মজুদ, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।