ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা

admin
September 6, 2026 12:20 pm
Link Copied!

Spread the love

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

​মাগুরার শ্রীপুরে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার আমলসার বাজারে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এবং এ ঘটনার সাথে জড়িত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। শ্রীপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে রবিবার সকালে ওই ২ ব্যক্তির নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে।

স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দারের আমলসার বাজারের দোকানঘরে ও বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয়৷ এবং এ ঘটনায় অভিযুক্ত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পেতে নিরলস কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যেক ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধ মজুদের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।