
নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)
মাগরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন। তিনি শ্রীপুর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বৃহস্পতিবার দুপুর ২ টায় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৮ টি। এরমধ্যে সভাপতি প্রার্থী এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া বাহারুল ইসলাম পান ৩ ভোট।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী মণ্ডল, ভোটারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
