ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় ব্র্যাকের বীজ আলু ও ধানে অধিক ফলন উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

admin
May 9, 2026 1:15 pm
Link Copied!

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক, পীরগাছা (রংপুর)
রংপুরের পীরগাছায় ব্র্যাক সিড অ্যান্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে বীজ আলু ও ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার পাওটানাহাটে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্র্যাক সীড এর রংপুর রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলাম।
ব্র্যাক সীডের টেরিটোরি সেলস অফিসার হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্র্যাক সীডের মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হোসেন, পীরগাছার উপসহকারি কৃষি অফিসার আহসানুল হক, ব্র্যাক সীডের সেক্টর স্পেশালিষ্ট শাখাওয়াত হোসেন, টেরিটোরি সেলস অফিসার ফাইজা তানজীম, স্থানীয় পাওটানাহাটের ব্র্যাক সীডের ডিলার হারুন অর রশিদ।

পরে সকল কৃষককের টি-শাট প্রদান এবং লটারীর মাধ্যমে ৪০ জনকে উন্নত মানের হাইব্রীড ধান উপহার দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে উন্নত আলু বীজ ও ধান রোপন করতে হবে। আধুনিক প্রযুক্তি ও জৈব সার প্রয়োগ করতে হবে। এসময় কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের নানা পরামর্শ দেয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।