ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বারবাকিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

admin
August 4, 2026 9:41 am
Link Copied!

Spread the love

পেকুয়া প্রতিনিধি- মাদক, জুয়া, ইভটিজিং, সাইবার বুলিং প্রতিরোধ এবং ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে বারবাকিয়া বাজারে বারবাকিয়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, বিট পুলিশিং কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। অপরাধ দমনে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। পুলিশের জনসচেতনতামূলক এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

 

সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিট অফিসার সাব-ইন্সপেক্টর সাঈদুল,সাজ্জাদ চৌধুরী, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুছ, বিএনপি নেতা মোহাম্মদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, যুবসমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।