ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

হরিণাকুণ্ডুতে ভূয়া ফ্যামিলি কার্ড দিতে গিয়ে নারী আটক 

admin
November 25, 2026 6:41 pm
Link Copied!

Spread the love

স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ভুয়া ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্ড ও ছবি সংগ্রহের অভিযোগে ফরিদা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, ফরিদা বেগম নামের ওই নারী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি সংগ্রহ করতে যান। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন। আটক ফরিদা বেগম খলিশাকুণ্ডু গ্রামের শরিফুলের স্ত্রী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচিত তিনি তালিম কর্মী বলেও পরিচিত বলে দাবি করা হয়েছে। তবে তাঁর কোনো সুনিদৃষ্ঠ রাজনৈতিক পরিচয় না পাওয়া গেলেও এলাকায় শোরগোল চলছে তিনি ইসলামী সংগঠন (তালিম) কর্মী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত পরিচয়পত্র ও ছবি সংগ্রহের পেছনে কী উদ্দেশ্য ছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঐ নারী কিছু এলোমেলো বক্তব্য দেন। হিজাব পরিধান করা কয়েকজন মহিলা ঐ এনআইডি কার্ড সংগ্রহ করার দাবি তার।

এলাকাবাসীর দাবি, সরকারি কোনো কার্ড বা সুবিধা দেওয়ার নামে কেউ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে এলে আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে বিষয়টি যাচাই করা উচিত। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোপর্দ করেন।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এব্যাপারে ঐ প্রতারক চক্রের বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে, যা প্রকৃয়াধীন রয়েছে।

এদিকে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন জানান, ভূয়া তথ্যসংগ্রহকারী কিছু মানুষের প্রলোভনে পড়ে তথ্যপাত্য সংগ্রহ করেছেন। এঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঐ নারীকে আইনের হাতে তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।