ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে রাস্তার পাশে পড়েছিল নবজাতকের লাশ

admin
May 9, 2026 1:04 pm
Link Copied!

Spread the love

 

জামাল পুর জেলা প্রতিনিধি:

নাজমুল হাসান জামালপুর শহরে রাস্তার পাশে পরে থাকা চার মাস বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শহরের বোসপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কে বা কারা নবজাতকের লাশ রাস্তার পাশের জঙ্গলে ঘেরা একটি ডোবায় ফেলে চলে যান। পরে শিয়াল বা কুকুর সেটি ডোবা থেকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দা রাহুল ইসলাম বলেন, আমরা বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ দেখি কারেন্টের খুঁটির পাশে একটি নবজাতকের লাশ পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানাই। খবর পেয়ে পুলিশ এসে সেটি নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা লাশটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।