ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে নীলফামারিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 

admin
August 12, 2025 5:47 pm
Link Copied!

Spread the love

রনি ,নীলফামারী প্রতিনিধি: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে মঙ্গলবার (১২আগস্ট)। 

যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসের কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, যুব সমাবেশ, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ, পরিষ্কার পরিচ্ছনতা এবং বৃক্ষরোপণ। 

সকালে জেলা যুব ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার ও সহকারী পরিচালক হাসান আলী বক্তব্য দেন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ৬০জনের মাঝে সনদ পত্র ও ১১৯জনের মাঝে প্রায় ৫৯লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। 

এরআগে যুব ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।