ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুরুঙ্গামারীতে আলোক বর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

admin
May 9, 2026 1:07 pm
Link Copied!

Spread the love

 

আবু সুফিয়ান পারভেজ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বে দুপুরে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোবাশ্বেরুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সহকারী শিক্ষক শারমিন আক্তার, আল মামুন মিন্টু, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, খোরশেদ আলম লিমন, আলোকবর্তিকার দপ্তর সম্পাদক আরিফ খান, সদস্য বেলাল হোসেনসহ অন্যান্যরা। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জ্ঞান ও মেধার এই প্রতিযোগিতায় ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫ টায় আলোকবর্তিকা লাইব্রেরিতে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা এবং শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবী উদ্যোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজসেবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।