ঢাকাSunday , 3 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে র‍্যাবের বড় অভিযান: ১২৬০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

admin
May 3, 2026 2:04 pm
Link Copied!

Spread the love

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি​​​

​রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত শনিবার (০২ মে) দিবাগত রাত ১১টার দিকে বাগমারার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বাগমারা থানার ধানগাছি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভবানীগঞ্জ বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক সে নিজের দখলে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।