
নিজাম, ভোলা (লালমোহন) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মেম্বারের বাড়ির মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ক্লাবের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনির বকশি, ছাত্রদলের সাবেক ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সুমন চৌধুরী ও মহিউদ্দিন খলিফা।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
