ঢাকাSaturday , 8 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডাঃ শামীম কবির

admin
August 8, 2026 4:22 pm
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নিদের্শনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করতে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডাঃ শামীম কবির। আজ শনিবার সকাল ৮ টার দিকে তিনি শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে স্বাস্থ্য কমপ্লেক্সের চারিপাশ ঘুরে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড, খাবারের মান, সকলের উপস্থিতি, রোগীেদের চিকিৎসা, হাসপাতাল থেকে সঠিকভাবে ওষুধ দেওয়া, রোগীদের সাথে কথা বলে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া, বিভিন্ন অফিস রুম পরিস্কার পরিচ্ছন্ন , টয়লেট বাথরুম পরিস্কার পরিচ্ছন্নতা যাচাই করেন। তিনি ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন,
জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ আবু তাহের মোহাম্মদ রাসেল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল ইয়াসিন শুভ নিলয়, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ। হাসপাতাল পরিদর্শন করে সিভিল সার্জন ডাঃ শামীম কবির সন্তোষ প্রকাশ করেন এবং ​রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল স্বল্পতা সত্ত্বেও এগিয়ে নেওয়া সম্ভব সে চেষ্টা আমাদের থাকবে এ প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।