ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

admin
June 25, 2026 9:40 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার হরিন্দী ব্রীজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর থেকে রাস্তার দু’ধারের সড়কে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্যা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম ও মো. শহিদুল মোল্লা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ আরো অনেকে।

এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. শেখ আব্দুল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এবারও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শ্রীপুর উপজেলার বিভিন্ন ফাকা রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।