ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় সাংবাদিক পরিবারের উপর হামলা, আহত-৩

Link Copied!

Spread the love

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বাড়ি নির্মাণের সময় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার শেখের কিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহতরা হলেন, একই এলাকার মৃত আমির হোসেনের পুত্র নুর মোহাম্মদ (৫০), তার স্ত্রী কহিনুর আক্তার (৪৫) ও ছেলে মনিরুল মোস্তফা (২৫)। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র কিরিচ ও হাতুড়ি দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত শাহাব উদ্দিনের পুত্র কিশোর গ্যাং সদস্য শফিউল আলম, কোরবান আলীর পুত্র মোহাম্মদ আনিছ, মোহাম্মদ তারেক, মৃত শাহাব উদ্দিনের অপর পুত্র জয়নাল আবেদীন, আজিম উদ্দিন সহ অজ্ঞাত ৩/৪ জন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী নুর মোহাম্মদ তার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ি নির্মাণ শুরু থেকেই অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং তার জায়গা জবরদখলের চেষ্টা চালায়। চাঁদা না দেওয়ায় তারা প্রতিনিয়ত তার পরিবারকে হুমকি-ধামকি ও বাড়ি নির্মাণে বাধা দিচ্ছিল। পরে নুর মোহাম্মদ চাঁদা না দিয়ে তার নিজ জায়গার ভেতরেই বাড়ির বেজের গর্ত করেন। বাড়ি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে এলে আজ সকালে সংঘবদ্ধ হয়ে তার পরিবারের উপর এই নৃশংস হামলা চালায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে মনিরুল মোস্তফা অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী নুর মোহাম্মদ বলেন, আমার নিজের জায়গায় আমি বাড়ি নির্মাণ করছি। তারা এসে বলে বাড়ি করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, না হলে বেজের গর্ত তাদের জায়গায় করতে হবে। এমনকি আমার জায়গা জোরপূর্বক দখল করে রাখতে চায়। আমি তাদের চাঁদা না দিয়ে আমার জায়গায় বেজের গর্ত করায় তারা প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছিল। আজ সকালে এই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আমার পরিবারের উপর হামলা করে। আমার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আমার ছেলেকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি প্রশাসনের কাছে এইসব কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।