ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

admin
October 12, 2026 9:41 am
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

“শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার সকালে র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি নতুন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরাতন হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনির অর্ণব, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ফজেল খান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রশান্ত বিশ্বাস, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, উপজেলা তথ্য অফিসার হুমায়রা সুলতানা প্রমুখ।
শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস ও বুরহানা ইসলাম বাহা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।