ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
October 13, 2026 11:17 am
Link Copied!

Spread the love

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমতি ছাড়া জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা। রিপন মোল্যা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত আঃ রউফ মোল্যার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, “গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলার আহবায়ক কমিটির আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে আমার অজ্ঞাতে এবং আমার অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং আইনত দন্ডণীয় অপরাধ।”
তিনি নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে বলেন, “আমি আমার রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড়ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহ-সভাপতি, আমার পিতা ওয়ার্ড বিএনপির সদস্য এবং আমার বড় চাচা ৪ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাইব্রাদার সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সুতরাং এনসিপির কমিটিতে আমার নাম দেওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুমতি ছাড়া যারা এভাবে তালিকায় আমার নাম করেছে তাদের বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহব্বত, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহ-সভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।