
নাসিরুল ইসলাম, (শ্রীপুর) মাগুরা
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ছোট উদাস গ্রামের ৪৪৭ নং সরকারি হালট অবৈধভাবে দখল করেছে উক্ত গ্রামের হারুন বিশ্বাস পিতা মৃত হাসেম আলি।একই সাথে এ সরকারি হালট দখল করে দোকানঘর নির্মাণ করেছে একই গ্রামের ইউনুচ (৪৫)পিতা মান্নান শেখ। ফলে এলাকার শতাধিক পরিবার ও কৃষকদের এ রাস্তা দিয়ে চলাফেরা চরম ভাবে বিঘ্নিত হচ্ছে।বিষয়টি নিয়ে এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছে যাতে করে সরকারি হালট টি অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত হয়। সেই সাথে শতাধিক পরিবার সহ এলাকার কৃষকবৃন্দ সাচ্ছন্দে এ রাস্তা দিয়ে তাদের মাঠের ফসল ঘরে তুলতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
