
নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিম পাড়া থেকে মহিলা সহ ০৭জন ভূয়া সিআইডি কে ০১টি খেলনা পিস্তল, সিআইডির জ্যাকেট,মোবাইল ও ১টি প্রাইভেট কার সহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফান্দার খায়রুল হাসানের নেতৃত্বে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া ও নাকোল ক্যাম্প ইনচার্জ এস আই আঃ মালেক সহ কিছু সঙ্গীয় ফোর্স নিয়ে নাকোল পশ্চিম পাড়া থেকে ১ জন মহিলা সহ ০৭ জন ভূয়া সিআইডি কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ১ টি খেলনা পিস্তল, মোবাইল ফোন,কয়েক সেট সিআইডি- র জ্যাকেট ও একটি সাদা রংয়ের প্রাইভেট কার যার নম্বর- ঢাকা মেট্রো- চ ৫১-৭৯০৪।গ্রেফতারকৃত ভূয়া সিআইডিরা হলো আসমা খাতুন (৩২), পিং-মৃত আমাজান হোসেন, ওসমান গণি (২৫), পিং-মোঃ আব্দুর রশিদ, সাং-পবহাটি, মোঃ সাকিব (২৪)(ড্রাইভার) পিং- মো নজরুল ইসলাম, সাং- আড়মুখ, সালমান শাহ (২৫), পিং-মোঃ আব্দুল করিম, সাং-আড়মুখ, সর্ব থানা-ঝিনাইদহ, জেলা-ঝিনাইদাহ।আলামিন (২২), পিং-নাজিমুদ্দীন, সাং-দেবীলা, থানা-শালিখা, জেলা-মাগুরা, সাব্বির হোসেন (২২), পিং-রবিউল ইসলাম, সাং-কালীঘাট পাঁচ মাথা, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম গ্রেফতারকৃতদেরকে পুলিশ মাগুরা আদালতে প্রেরন করেছে।
