ঢাকাThursday , 13 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

Spread the love

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাব্বী দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, সকালে বাসা থেকে বের হয়ে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে দোকানে এসেছিলেন। সেখানে প্রকাশ্যে একদল যুবক তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় অনেক মানুষ ঘটনাটি দেখলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনি। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাব্বীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে রাব্বীর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।