ঢাকাWednesday , 7 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় এমপি মাজেদুর রহমানের  পরিদর্শন

Link Copied!

Spread the love

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরি এলাকায় নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।
বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি সাতগীরি এলাকায় জিওব্যাগ স্থাপনকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে বামনডাঙ্গা ইউনিয়নের ড্রেন সংস্কার, বিভিন্ন সড়ক, মসজিদ ও কবরস্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন আমীর ও জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি  চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম শামীম, এনসিপির আহ্বায়ক মো. লুৎফর রহমান বকশী, যুব বিভাগের সভাপতি মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা নদীভাঙন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ এলাকার বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি এসব সমস্যা সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।