ঢাকাTuesday , 3 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় মতুয়া মহোৎসব অনুষ্ঠিত  

admin
June 3, 2025 11:10 am
Link Copied!

Spread the love

মোঃ রাসেল হুসাইন নড়াইল :-নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের দোলখোলা ঠাকুর বটতলা মন্দির চত্বরে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। 

২ জুন সোমবার দুপুরে মতুয়া দিলিপ কুমার সরকারের সভাপতিত্বে মতুয়া কৃষ্ণ বিশ্বাসের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল, 

শুভ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম ওড়াকান্দি,র মতুয়াচার্য্য সম্পদ ঠাকুর।, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক মতুয়া দেব কুমার মজুমদার,মতুয়া গোপাল চন্দ্র রায়, মতুয়া তপন কুমার দত্ত, সহ নড়াইল জেলা মতুয়া মিশন ও বিভিন্ন ইউনিয়ন মতুয়া কমিটির নেতৃবৃন্দ। মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার পাল বলেন হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।