ঢাকাSaturday , 2 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ‘ছাত্র শক্তি ব্লাড ফান্ডেশন’-এর আত্মপ্রকাশ

admin
May 2, 2026 7:07 am
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীতে ‘ছাত্র শক্তি ব্লাড ফান্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি জরুরি রক্তদান কার্যক্রম পরিচালনা এবং অসহায় রোগীদের সহায়তায় কাজ করবে। সংগঠন সূত্রে জানা গেছে, রক্তের অভাবে রোগীদের ভোগান্তি কমাতে এবং দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে এবং রক্তদাতাদের তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। সংগঠনটির প্রতিষ্ঠা ১ মে ২০২৬। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ফাহাদ ও মিরাজ ইমতিয়াজসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তারা রক্তদান সচেতনতা কার্যক্রম, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।