
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন ও জন অংশগ্রহণ বৃদ্ধির প্রয়াসে ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
ইউপি সদস্য হারুন অর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ-এর সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে এলাকার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: মোরতুজা, ক্যাম্প কমান্ডার, শারিয়াল জোত বিওপি। আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা। জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল। সাইদুর রহমান বাবলু, সাবেক সভাপতি, তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, স্থানীয় সরকারের কাজে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই ওয়ার্ড সভার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং প্রকল্পের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, যা মূলত একটি টেকসই ইউনিয়ন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। উপস্থিত এলাকাবাসীরা উন্মুক্ত এই সভায় সরাসরি তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশ্বাস পান।
