ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

admin
May 19, 2026 8:45 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। সারাদেশের ন্যায় শ্রীপুরেও ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা মিজ আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে একটি জনসচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় ভূমি সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা হয় এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।
মেলায় জনগণকে সরাসরি ভোগান্তিহীন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।