ঢাকাFriday , 12 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ‘স্ট্রাটআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া সোকেচিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

admin
June 12, 2026 1:37 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার সকালে উপজেলা পর্যায়ে স্ট্রাটআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া সোকেচিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।
শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান অতিথি শামীমুল ইসলাম, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও বিচারকমণ্ডলী উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এতে উপজেলা পর্যায়ে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় প্রথম, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।