ঢাকাSaturday , 27 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত

admin
June 27, 2026 1:50 pm
Link Copied!

Spread the love

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম শেখ (৬০) কে পিটিয়ে আহত করেছে একই ওয়ার্ডের সভাপতি নুরুল মণ্ডলের লোকজন।আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঘাসিয়াল গ্রামের পাশে পাঁকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। আহত আলম শেখ বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

এ বিষয়ে হামলার শিকার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম শেখ বলেন, কয়েকদিন আগে আমার ছেলে সজিব বদরুল আলম হিরোকে নিয়ে ফেসবুক লাইভ করে যার ফলে হিরো সাহেব তার পর পরই সাংবাদিকদের মাধ্যমে পাল্টা বক্তব্য দিয়ে ফেসবুকে লাইভ দেন। বদরুল আলম হিরোর ভীতিকর বক্তব্যে ২৫ দিন যাবত পালিয়ে বেড়াচ্ছিলাম কিন্তু অসুস্থ হওয়ার কারনে
সকালে টিকারবিলা বাজার থেকে ঔষধ কিনে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন, রিয়াজ আমার উপর হামলা চালিয়েছে। আমার ছেলে সজিব মণ্ডলের ফেসবুকে লাইভ ছাড়াকে কেন্দ্র করে সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বিএনপর সাবেক সভাপতি বদরুল আলম হিরোর সংগে বিরোধ চলে আসছিল সেই সূত্র ধরেই আমার উপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে এ ব্যাপারে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, দীর্ঘদিন যাবত আলম শেখের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুনেছি আমার লোকজন তাকে মারধর করেছে। এ ঘটনার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও আমার কোন সম্পৃক্ততা নেই। দলের ভাবমূর্তি নষ্ট করতে তিনি হিরো চেয়ারম্যান ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।