
নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকাল ১০টায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সঙ্গে বিশিষ্টজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্রাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোতকাব্বীর আহমেদ। এ মত বিনিময় সভায় উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ,মুক্তযোদ্ধা গণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী জুলাই যোদ্ধাও অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মাগুরা জেলায় যোগদানের পর এটাই তার শ্রীপুরে প্রথম আগমন উল্লেখ করে জেলা প্রশাসক বর্তমান গণতান্ত্রিক সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করা তথা মাগুরা জেলার সার্বিক উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে সরকারি কর্মকর্তাদেরকে জনগনের কল্যানে কাজ করার দিক নির্দেশনা দেন।

এ ছাড়াও মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, মুক্তিযোদ্ধা সিকদার মনজুরুল আলম উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, ও বদরুল আলম হিরো, জামাযাতে ইসলামীর উপজেলা আমীর ফখরুদ্দিন মিজান জুলাই যোদ্ধা সোহেল রানা প্রমুখ।
