
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরি এলাকায় নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।
বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি সাতগীরি এলাকায় জিওব্যাগ স্থাপনকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে বামনডাঙ্গা ইউনিয়নের ড্রেন সংস্কার, বিভিন্ন সড়ক, মসজিদ ও কবরস্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন আমীর ও জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম শামীম, এনসিপির আহ্বায়ক মো. লুৎফর রহমান বকশী, যুব বিভাগের সভাপতি মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা নদীভাঙন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ এলাকার বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি এসব সমস্যা সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
