ঢাকাSaturday , 2 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

admin
May 2, 2026 10:43 am
Link Copied!

Spread the love

মোবারক হোসেন রাজু মীর, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও অধিকার আদায়ের দৃপ্ত শপথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শুক্রবার বিকেলে সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শ্রমিকদের বর্তমান অবস্থা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এইচ এম মাজহারুল ইসলাম বলেন, শ্রমিকরা সমাজের চালিকাশক্তি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজো তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামের সুমহান আদর্শ অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে শ্রমিকদের জীবন আজ অতিষ্ঠ। আমরা দাবি জানাই, শ্রমিকের কাজের উপযুক্ত পরিবেশ এবং পরিবার নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকার মতো নূন্যতম মজুরি নির্ধারণ করতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি গোলাম রহমান খোকা বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক না থাকলে দেশের শিল্প ও অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সকল প্রকার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই র‍্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মে দিবসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে শ্রমজীবী মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমজীবী মানুষের মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।