ঢাকাSaturday , 9 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন 

admin
August 9, 2025 1:04 pm
Link Copied!

Spread the love

মেহেদী হাসান,(পটুয়াখালী) প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব  প্রতিনিধি সাইদুর রহমান খান, জবাবদিহি  পত্রিকার আমির হোসেন, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, ভোরের কাগজের হারুন অর রশিদ প্রমুখ। এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।