ঢাকাThursday , 13 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রসুনপুরে জলাবদ্ধতায় পানিবন্দী দেড় হাজার পরিবার

Link Copied!

Spread the love

নিজাম, ভোলা (চরফ্যাশন) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে ঘরবাড়ি, স্কুল-মাদ্রাসা ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় আট বছর ধরে এ এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। এতে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যাতায়াতসহ দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, ২ নম্বর ওয়ার্ডে প্রায় ১ থেকে দেড় হাজার পরিবার বসবাস করে। সব মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করা হোক। একই সঙ্গে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এলাকাবাসী সংশ্লিষ্ট সংসদ সদস্যসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।