
বাংলার সকাল,রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক, 
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী, সুমন রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করে। অপরদিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান।
গ্রেপ্তার পাঁচজনই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
