ঢাকাFriday , 7 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক

Link Copied!

Spread the love

মোঃ রুবেল, সিনিয়র রিপোর্টারঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্য এবং পরিচালক রাহুল ভট্টাচার্য।

এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে জাতীয় দৈনিক মাতৃজগত বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। সত্য প্রকাশ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

তারা বিশেষভাবে জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমান-এর মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন সম্পাদক হিসেবে সংবাদ প্রকাশের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাঁর এই মানবসেবামূলক কর্মকাণ্ড সমাজের অন্যান্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও মানবতার কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, সংবাদমাধ্যম একটি জাতির বিবেক। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। জাতীয় দৈনিক মাতৃজগত ভবিষ্যতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করেন।

পরিশেষে সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকৃষ্ণ ভট্টাচার্য ও পরিচালক রাহুল ভট্টাচার্য জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারের সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।