
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের পীরগাছায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৯ আগস্ট (শনিবার) উপজেলার অন্নদানগরে পাঠাগারভিত্তিক সংগঠন ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’র আয়োজনে দিবসটি পালন করা হয়।
কাজী নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠানে নজরুল বিষয়ক আলোচনা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবি’র সভাপতিত্বে, ক্রিড়া বিষয়ক সম্পাদক আদনান সানীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, শিক্ষক কৃষ্ণ কমল বর্মন, রানা আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন। নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী জয়ন্ত কুমার, শিশু-শিল্পী অভিন্ন দেববর্মা। কবিতা আবৃত্তি করেন, রাগিব নিহাল হিম, রুদ্র শর্মা, পলাশ কুন্ডু, পুনম সাহা, আরাধ্যা কুন্ডু।
আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পান, লামিম সিরাজ, অভিন্ন দেববর্মা, আব্দুল্লাহ আল নোমান ও মেহেদী হাসান। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
